কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী বাসিন্দারা
কর অঞ্চল-সিলেটে ৬টি ক্যাটাগরির পদে মোট ৩৬ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কর অঞ্চল-সিলেটের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-সিলেট।
পদসংখ্যা: ৬টি ক্যাটাগরি।
মোট নিয়োগ: ৩৬ জন।
আবেদন শুরু: ২ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও পদসংখ্যার বিবরণ:
১. কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৩।
আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন যে ৩ উপায়ে
২. প্রধান সহকারী; পদসংখ্যা: ৪টি।
গ্রেড: ১৩।
৩. উচ্চমান সহকারী; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৪।
৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ৬টি।
গ্রেড: ১৪।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ১০টি।
গ্রেড: ১৬।
৬. অফিস সহায়ক; পদসংখ্যা: ১৪টি।
গ্রেড: ২০।
আরও দেখুন: ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা: কর অঞ্চল-সিলেটের অধিক্ষেত্রাধীন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
এ ছাড়া কর অঞ্চল-সিলেটের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টাল থেকেও পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
আবেদন ফি: পরীক্ষার ফি ও জমা দেওয়ার পদ্ধতি জানতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।