খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক ও উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অধিদপ্তরের প্রশাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠান: খাদ্য অধিদপ্তর।
পদের নাম:
নিয়োগের ধাপ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা।
আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ নভেম্বর পৃথক দুটি স্মারকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য স্মারক নম্বর ১০০০ এবং উপখাদ্য পরিদর্শক পদের জন্য স্মারক নম্বর ১০০১।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।