এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে (সিসিবি) ২ ক্যাটাগরির স্থায়ী পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ব্যক্তিগত সহকারী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে। স্নাতক ও এইচএসসি পাস প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী পদগুলোতে আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) কমিশনের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (সিসিবি)।
মোট শূন্য পদ: ১০টি।
আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. ব্যক্তিগত সহকারী; পদসংখ্যা: ৬টি।
গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
আরও দেখুন: পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৪টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
দক্ষতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতন ও সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কমিশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ সব পদের জন্য আবেদন ফি ১১২ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আরও দেখুন: লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগ
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।