পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) ৭৫৩টি পদে নিয়োগের আবেদন সময় বাড়ানো হয়েছে। ৯ম ও ১০ম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬ ক্যাটাগরির এসব পদে আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিসমূহ।
পদের সংখ্যা: ৭৫৩টি।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৬।
আরও দেখুন: খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
পদের ক্যাটাগরি: ৩৬টি।
গ্রেড: ৯ম ও ১০ম গ্রেড।
ক্যাডার: প্রশাসন, অর্থ ও কারিগরি।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৩৬ ক্যাটাগরির ৭৫৩টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের আবেদন আহ্বান করা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে শুধু অনলাইনে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
আবেদন করতে এখানে দেখুন।
সময়সীমা বর্ধিতকরণের বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন অথবা নিচে দেখুন।