১২ নভেম্বর ২০২৬, ১০:১৫

এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ  © টিডিসি সম্পাদিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ৫টি ক্যাটাগরিতে ২০ জন কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা দেশের সব জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। 

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোট পদসংখ্যা: ২০টি।

আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম, পদসংখ্যা, বেতন ও যোগ্যতা:

১. পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি।

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা; গ্রেড: ১৩।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি।

বেতনস্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা; গ্রেড: ১৩।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি।

বেতনস্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা; গ্রেড: ১৪।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্টম শ্রেণি পাস থেকে

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি।

বেতনস্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা; গ্রেড: ১৬।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২টি।

বেতনস্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা; গ্রেড: ২০।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: ১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএসসি পাসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর। 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: সব জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিএমপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫ নং পদের জন্য ৫৬ টাকা এবং শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য ৫৬ টাকা। 

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।