১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা ও স্নাতক পাসেই আবেদন
ডিপ্লোমা ও স্নাতক পাস প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ছয় ধরনের প্রকৌশলী পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন নির্বাচিতরা।
রবিবার (১ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
পদের নাম ও বেতন
১. সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ২টি
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আরও দেখুন: অষ্টম শ্রেণি থেকে এইচএসসি—বিভিন্ন যোগ্যতায় ঢাকা সেনানিবাসে নিয়োগ
৩. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৯ম
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. উপ-সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫টি
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
৫. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
৬. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১০ম
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
আরও দেখুন: আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টেলিটক নিয়োগ পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
আরও দেখুন: পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।