১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেবে রাজশাহীর কর আপিল অঞ্চল
কর আপিল অঞ্চল-রাজশাহীতে পাঁচ ক্যাটাগরির পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।
২৯ অক্টোবর প্রকাশিত প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর আপিল অঞ্চল-রাজশাহী।
পদের নাম ও বেতন
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৩তম।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২টি।
গ্রেড: ১৪তম।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
আরও দেখুন: পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগ
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি।
গ্রেড: ১৪তম।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি।
গ্রেড: ১৬তম।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।
আরও দেখুন: আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শুরু
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি।
গ্রেড: ২০তম।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কর আপিল অঞ্চল-রাজশাহীর টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা দিতে হবে।
আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আরও দেখুন: আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে এখানে দেখুন।