৩০ অক্টোবর ২০২৬, ১৫:২৯

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড  © টিডিসি সম্পাদিত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) ১৫ ক্যাটাগরিতে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, উপসহকারী প্রকৌশলী, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

২৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)।

পদসংখ্যা: ১৫ ক্যাটাগরিতে ৯০ জন।

পদের নাম ও সংখ্যা

১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ১৫টি।

২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১১টি।

৩.সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): ১টি।

৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর): ২টি।

৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ২টি।

৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট): ২টি।

৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ২টি।

৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন): ৩টি।

৯. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯টি।

১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৩টি।

১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ৩টি।

১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর: ৮টি।

১৩. ফায়ারম্যান: ৬টি।

১৪. নিরাপত্তা প্রহরী: ১২টি।

১৫. স্টোর হেলপার: ১টি।

আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

বেতন: সহকারী প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপক পদে প্রারম্ভিক মূল বেতন ৫২ হাজার টাকা। উপসহকারী প্রকৌশলী পদে ৪০ হাজার টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২০ হাজার টাকা এবং ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে ১৪ হাজার ৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: সহকারী প্রকৌশলী পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক পদে বিভাগভেদে প্রকৌশল বিষয়ে স্নাতক, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি চাওয়া হয়েছে। উপসহকারী প্রকৌশলী পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) পদে স্নাতক (বি.কম) বা সংশ্লিষ্ট ডিগ্রি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদে স্নাতক ডিগ্রি প্রয়োজন। ফায়ারম্যান, নিরাপত্তা প্রহরী ও স্টোর হেলপার পদে এসএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪২ বছর।

শারীরিক যোগ্যতা: ফায়ারম্যান পদে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন বিএমআই চার্ট অনুযায়ী উপযুক্ত হতে হবে। ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটিং কাজে প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ

নিরাপত্তা প্রহরী পদে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন বিএমআই চার্ট অনুযায়ী উপযুক্ত হতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন। তাঁদের অভিজ্ঞতার সনদ বা এনওসি জমা দিতে হবে।

সুযোগ-সুবিধা: মূল বেতনের পাশাপাশি নিয়মিত আবাসন (খালি থাকা সাপেক্ষে) অথবা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, মেডিকেল ভাতা বা প্রতিপূরণ, প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।

প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে এক বছরসহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসরের বয়স ৬০ বছর।

আবেদন ফি: ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আরও দেখুন: ১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের এপিএসসিএলের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টাল থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

যোগাযোগ: নিয়োগসংক্রান্ত প্রয়োজনে hrm\@apscl.org.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

সূত্র: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।