২৬ অক্টোবর ২০২৬, ১৯:০৫

মেহেরপুর জেলা পরিষদ কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত

৬ পদে ৮ কর্মী নিয়োগে আবেদন চলছে জেলা পরিষদ কার্যালয়, মেহেরপুরে  © টিডিসি সম্পাদিত

মেহেরপুর জেলা পরিষদ কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৮ কর্মী নিয়োগে ১৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ কার্যালয়, মেহেরপুর;

প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক

১. পদের নাম: হিসাব রক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন শুরু ১ নভেম্বর

২. পদের নাম: সাঁটলিপিকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ৩৫ এবং ইংরেজিতে ৫০ শব্দ থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৭০ এবং ইংরেজিতে ১০০ শব্দ থাকতে হবে;

৩. পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: সার্ভে ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

৪. পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে;

৫. পদের নাম: বার্তাবাহক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১৯ নভেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মেহেরপুর' বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন