১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

তারাব পৌরসভা কার্যালয়  © টিডিসি সম্পাদিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় ১১টি পদে ১২ জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। সহকারী কর নির্ধারক, সহকারী কর আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তারাব পৌরসভা কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পাবেন।

১. সহকারী কর নির্ধারক: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. সহকারী কর আদায়কারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৩. সহকারী লাইসেন্স পরিদর্শক: পদসংখ্যা ২টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

৪. কোষাধ্যক্ষ: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. স্বাস্থ্য সহকারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞানসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. কার্য সহকারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. সড়কবাতি পরিদর্শক: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

৮. কঞ্জারভেন্সি সুপারভাইজার: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। বিজ্ঞপ্তিতে এ পদের শিক্ষাগত যোগ্যতা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

৯. বিদ্যুৎ মিস্ত্রী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্স থাকতে হবে।

১০. পাম্প চালক: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

১১. টিকাদানকারী: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ১৫ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কোটা সংরক্ষণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রশাসক, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ বরাবর পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে জন্মতারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা (যদি থাকে) উল্লেখ করতে হবে। সঙ্গে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্রের সঙ্গে পদের নাম উল্লেখ করে খাম পাঠাতে হবে। আবেদন ডাকযোগে অথবা সরাসরি তারাব পৌরসভা কার্যালয়ে জমা দেওয়া যাবে।

আরও দেখুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্রিল পর্যন্ত

আবেদন ফি: ১ থেকে ১০ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫০ টাকা। আবেদন ফি প্রশাসক, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জের অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য।

এ ছাড়া পত্র যোগাযোগের ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট সংযুক্ত একটি ফেরত খাম দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬। 

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে তারাব পৌরসভার ওয়েবসাইটে দেখুন।

বিস্তারিত জানতে নিচে দেখুন।