হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবেদন অনলাইনে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে (এইচবিআরআই) সাত ক্যাটাগরির পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ম থেকে ২০তম গ্রেডের এসব পদে বাংলাদেশের সব জেলার স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ১১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)
মন্ত্রণালয়: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ
পদসংখ্যা: ৭ ক্যাটাগরির পদে মোট ১৭ জন
আবেদনের মাধ্যম: অনলাইন
পদভিত্তিক যোগ্যতা ও বেতন
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
৩. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্লাম্বিং কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে। পেশাদার সুইপার শ্রেণির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আরও দেখুন: ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির মাপ হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর পাওয়া অ্যাপ্লিক্যান্টস কপি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে হবে। এতে থাকা ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি: উপসহকারী প্রকৌশলী: পরীক্ষার ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।
কম্পিউটার মুদ্রাক্ষরিক: পরীক্ষার ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
ড্রাইভার ও প্লাম্বার: পরীক্ষার ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী: পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
নিয়োগ পরীক্ষা: নিয়োগ বিধিমালা অনুযায়ী লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরীক্ষার সময়সূচি ও ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার সময়সূচি আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯টা।
আবেদনের শেষ : ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে নিচে দেখুন।