০৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৯

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগামীকাল রাত ১২টা পর্যন্ত

সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদে ৫৩৮ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রাণিসম্পদ অধিদপ্তরে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৯ ও ২০তম গ্রেডে ‘সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক’ পদে ৫৩৮ কর্মী নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ অক্টোবর ২০২৬, রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর;

১. পদের নাম: সিমেন ক্যারিয়ার;

পদসংখ্যা: ৩২টি;

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*তফসিল-৫ অনুযায়ী গৃহীত হতে হবে;

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫০৬টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*তফসিল-৫ অনুযায়ী গৃহীত হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৬ অক্টোবর ২০২৬, রাত ১২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট