কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
কর কমিশনারের কার্যালয়, ঢাকা কর অঞ্চল-৪ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ৪৯ কর্মী নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ৪, ঢাকা;
১. পদের নাম: প্রধান সহকারী;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;
৫. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;
*ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: কর কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট