৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম  © সংগৃহীত

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন বিভিন্ন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুটি পদে মোট ১৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন।

জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের ২৮ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

পদ ও বেতন

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

হিসাব সহকারী

পদসংখ্যা: ৩টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: উভয় পদের জন্য স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দ এবং বাংলায় কমপক্ষে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

যারা আবেদন করতে পারবেন: প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

আরও দেখুন: ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 

সকল পদের প্রার্থীর কম্পিউটার টাইপিংয়ের নির্ধারিত গতি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত নারী প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এ প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা দিতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।