বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩ পদে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে মোট ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ ও বেতন
১. সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
২. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশন্স টেকনিক্যাল)
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)
পদসংখ্যা: ৪টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৪. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)
পদসংখ্যা: ৫টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিক্স)
পদসংখ্যা: ৪টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
আরও দেখুন: ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
৬. সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা (বেতন বিভাগ-৬ষ্ঠ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৭. সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা (বেতন বিভাগ-৪র্থ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৮. টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫টি।
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা (বেতন বিভাগ-৪র্থ প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
৯. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৫৪টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩(২) প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
১০. প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩(২) প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
১১. মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ১টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩(২) প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
১২. এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ৫০টি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (বেতন বিভাগ-৩ টেক)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
১৩. জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (বেতন বিভাগ-৩(১) প্রশাসন)।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা
সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল):
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.৬ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘বি’ থাকতে হবে। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়।
ইলেকট্রিক্যাল ক্যাটাগরিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ক্যাটাগরিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ডিগ্রি থাকতে হবে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশন্স টেকনিক্যাল):
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্সে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেল এবং ডিপ্লোমাধারীদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফলাফল থাকতে হবে। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষতা অবশ্যই থাকতে হবে।
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন):
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস স্টাডিজ/কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৫.০ থাকতে হবে। ‘ও’ লেভেলে যেকোনো পাঁচটি এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘বি+’ থাকতে হবে। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষতা অবশ্যই থাকতে হবে।
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস):
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০, এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪.৫০ থাকতে হবে। প্রার্থীকে মেকানিক্যাল/অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিক্স):
চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অ্যারোনটিক্যাল (এভিওনিক্স) বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি:
লাইব্রেরি বিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৫.০ অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.৬ এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। ‘ও’ লেভেলে যেকোনো পাঁচটি এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘বি+’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট:
লাইব্রেরি বিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩.০ অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.০ এবং স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০ থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেলে নির্ধারিত ন্যূনতম ফলাফল থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
আরও দেখুন: টাইমস হায়ার র্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট:
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে যেকোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। অ্যারোস্পেসের ক্ষেত্রে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং এভিওনিক্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট:
স্নাতক ডিগ্রি ও ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩.০ অথবা ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.০ থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেলে নির্ধারিত ন্যূনতম ফলাফল থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা ও ইংরেজি বলায় পারদর্শিতা থাকতে হবে।
প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট:
ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। প্রিন্টিং মেশিন, ফটোকপি মেশিন বা ডুপ্লিকেটিং মেশিন পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
মেডিকেল টেকনোলজিস্ট:
সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
এয়ারক্রাফট মেকানিক:
সিএএবি/ইএএসএ পার্ট-১৪৭ অনুমোদিত বি১.১ (এয়ারক্রাফট টারবাইন) অথবা বি২ (এভিওনিক্স) কোর্স সফলভাবে সম্পন্ন থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞানসহ ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। এইচএসসিতে পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম গ্রেড ৩.৫ থাকতে হবে।
জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট:
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকারযোগ্য। এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ অথবা ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফলাফল থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.০ থাকতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে।
বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি বা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই—এমন কোনো শিক্ষা-ব্যবস্থার ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যু করা সমমান সনদ অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য দিতে হবে। কোনো পদের ক্ষেত্রেই জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বয়স ও নিয়োগের ধরন: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। এসএসসি পাসের সনদ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন নিয়োগ পোর্টাল এ আবেদন করতে হবে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতি নিয়ে আবেদন করতে হবে। বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। এ ক্ষেত্রে প্রার্থীরা নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।