ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে তিনটি পদে মোট ১০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ার পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সদস্য-সচিব মো. মোখলেছুর রহমান পিপিএম স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।
পদের নাম ও সংখ্যা
স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর: ৭টি
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
কম্পিউটার অপারেটর: ২টি
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
ক্যাশিয়ার: ১টি
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
তিনটি পদের ক্ষেত্রেই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের নিয়োগ বিধিমালার তফসিল-৭ অনুযায়ী এ পদের প্রার্থীদের কম্পিউটার অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ গতিসহ সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ (ট্রান্সক্রাইব টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও দেখুন: শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
কম্পিউটার অপারেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯-এর তফসিল-২ অনুযায়ী কম্পিউটার অপারেটর পদের প্রার্থীদের প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
ক্যাশিয়ার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: শুধু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীদের ট্যুরিস্ট পুলিশের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালেও পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
নিয়োগসংক্রান্ত যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।