ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬ ও ২০তম গ্রেডে 'অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও নিরাপত্তাপ্রহরী' পদে ২ কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি;
১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*তফসিল-২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*তফসিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২২ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ 'অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদের জন্য ১১২ টাকা, 'নিরাপত্তা প্রহরী' পদের জন্য ৫৬ টাকা এবং উভয় ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
সূত্র: ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট