বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১৫তম গ্রেডে ৫ পদে ৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ;
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: স্টোর অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৩. পদের নাম: অ্যাস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*ব্যাবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৫. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে;
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১, ২ ও ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট