বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে ১০ম ও ১৪তম গ্রেডে ৩ পদে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড);
১. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: হিসাব সহকারী (ইরেসপো);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: মাঠসংগঠক (ইরেসপো);
পদসংখ্যা: ১৩টি;
বেতন স্কেল: টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর হতে হবে (১৯ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা www.brdb.gov.bd অথবা www.iresppw.brdb.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৫ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৫