০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৯

মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

৬ ক্যাটাগরির পদে ১৫ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম পিএলসি। প্রতিষ্ঠানটি ৬ ক্যাটাগরির পদে ১৫ কর্মকর্তা নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা পেট্রোলিয়াম পিএলসি;

১. পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অফিসার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: সিনিয়র এইচআর অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

৩. পদের নাম: অপারেশনস অফিসার;

পদসংখ্যা: ৮টি;

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

৪. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

৫. পদের নাম: অফিসার (কনফিডেনশিয়াল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

৬. পদের নাম: জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধিতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মেঘনা পেট্রোলিয়াম পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট