শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ ক্যাটাগরিতে ২৬ কর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে ২৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ;
১, পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
৩. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৬টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
*ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
৫. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১৩টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট