২৯ আগস্ট ২০২৬, ১০:৪৫

নিপোর্ট নিয়োগ দেবে বিভিন্ন ক্যাটাগরিতে, পদ ৮৫, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

৫ পদে ৮৫ কর্মী নিয়োগে আবেদন চলছে নিপোর্টে  © সংগৃহীত

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৫ পদে ৮৫ কর্মী নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট);

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ৫০টি;

বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: এডিটর/কোডার;

পদসংখ্যা: ২০টি;

বেতন: সাকল্যে ১৯,৮২৫ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ডাটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৩. পদের নাম: ডাটা অ্যানালিস্ট;

পদসংখ্যা: ৫টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

আবেদনের যোগ্যতা—

*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ডাটা অ্যানালাইসিস কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

৪. পদের নাম: রিভিউয়ার;

পদসংখ্যা: ৫টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

আবেদনের যোগ্যতা—

*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৫. পদের নাম: প্রতিবেদন সম্পাদক;

পদসংখ্যা: ৫টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

আবেদনের যোগ্যতা—

*প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে;

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

উপ–প্রকল্প পরিচালক, নিপোর্ট প্রাধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);

সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময়: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নিপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট