২৭ আগস্ট ২০২৬, ১৮:৪৪

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

চিকিৎসক নিয়োগে আবেদন চলছে টেলিটক বাংলাদেশ লিমিটেডে  © সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধিন টেলিটক বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'খন্ডকালীন চিকিৎসক' নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছেচলবে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: টেলিটক বাংলাদেশ লিমিটেড;

পদের নাম: চিকিৎসক;

পদ সংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ৪৫,০০০ টাকা;

আরও পড়ুন: অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ঈদ বোনাস, নববর্ষ ভাতা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবে;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (খন্ডকালীন);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: টেলিটক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট