২৩ আগস্ট ২০২৬, ১৮:৩৫

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে চিটাগাং ড্রাই ডক লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। প্রতিষ্ঠানটি ১০ ও ১২তম গ্রেডে 'সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সুপারভাইজার (পুরকৌশল)' পদে ২ কর্মী নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চিটাগাং ড্রাই ডক লিমিটেড;

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: সুপারভাইজার (পুরকৌশল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা—

*কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/ভোকেশনাল/সমমান পাস হতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা, চিটাগং ড্রাই ডক লিমিটেডের অফিস থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চিটাগাং ড্রাই ডক লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট