১৯ আগস্ট ২০২৬, ২২:৫৪

গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৫ পদে ৫ কর্মী নিয়োগে আবেদন চলছে গাজীপুর জেলা পরিষদে  © টিডিসি সম্পাদিত

গাজীপুর জেলা পরিষদ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৫ কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ আগস্ট সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে আগামী ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ, গাজীপুর;

১. পদের নাম: সাঁটলিপিকার;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটারে দ্রুতলিপি গতি প্রতি মিনিটে বাংলায় ৭০ এবং ইংরেজিতে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ৩৫ এবং ইংরেজিতে ৫০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*বাংলা এবং ইংরেজি পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

৪. পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরি;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
 
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৩১ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গাজীপুর জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট