১২ আগস্ট ২০২৬, ১৯:০২

কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন শুরু ১৬ আগস্ট

৭ পদে ৪৭ কর্মী নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ২০, ঢাকা  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২০। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৪৭ কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল ২০, ঢাকা;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

২. পদের নাম: ব্যক্তিগত সহকারী;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, পদ ৪৮, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

৩. পদের নাম: প্রধান সহকারী;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

৪. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৫. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা কর অঞ্চল-২০-এর অফিশিয়াল ওয়েবসাইট