প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩, আবেদন শুরু ১৫ জুন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ১৩ কর্মী নিয়োগে ১০ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্পেশাল সিকিউরিটি ফোর্স;
১. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই
২. পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুলাই পর্যন্ত
৩. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: পাওয়ার গ্রিড বাংলাদেশে চাকরি, পদ ৪১, আবেদন ৩০ জুন পর্যন্ত
৪. পদের নাম: বাবুর্চি;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন ২৩ জুন পর্যন্ত
৫. পদের নাম: মেস ওয়েটার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত হতে হবে;
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে;
আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক বিভিন্ন পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, নেবে ২১৪, আবেদন ৩০ জুন পর্যন্ত
৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ১৯০, আবেদন এসএসসি-এইচএসসি পাসেই
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: এসএসএফের অফিশিয়াল ওয়েবসাইট