সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে হাইকোর্ট বিভাগ। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ২০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৯ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৫ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হাইকোর্ট বিভাগ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট);
১. পদের নাম: প্রটোকল অফিসার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে
২. পদের নাম: স্টেনোগ্রাফার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা: সাঁটলিপি ও টাইপিংয়ে দক্ষতাসহ কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিংয়ে গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৮ জুন পর্যন্ত
৪. পদের নাম: অফিস সহকারী;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
৫. পদের নাম: মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং টাইপিং ও সাঁটলিপিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৬. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে ২য় বিভাগে উচ্চমাধ্যমিক পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে;
আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৮. পদের নাম: এমএলএসএস;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অন্যূন ৮ম শ্রেণি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২–৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ জুন ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট