১৭ মে ২০২৬, ১৬:১৬

পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৮ জুন পর্যন্ত

৪ পদে ৩৭ কর্মী নিয়োগ দেবে পানিসম্পদ মন্ত্রণালয়  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে  ২০তম গ্রেডে ৪ পদে ৩৭ কর্মী নিয়োগে ১২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৮ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পানিসম্পদ মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৬টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৮ জুন ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পানিসম্পদ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট