সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটির এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘সৈনিক’ পদে শুধু পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আবেদন ৩ মে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: সৈনিক;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমান বাহিনী, বয়স সাড়ে ১৬ বছর হলেই করুন আবেদন
প্রার্থীর বয়স: ১৭-২৫ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
সাধারণ ট্রেড: এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
করণিক ট্রেড: এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
উচ্চতা: ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/বিপত্নীক/ডিভোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে);
আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট