২৩ এপ্রিল ২০২৬, ১৭:৪০

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৬, আবেদন শুরু ২৮ এপ্রিল

২৪ পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেড  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ৯ থেকে ২০তম গ্রেডে ২৪ পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২২ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ এপ্রিল শুরু হয়ে চলবে ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর;

পদের নাম: ২৪টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ১২৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৫, আবেদন শুরু ২৯ এপ্রিল

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: গাজীপুর

প্রার্থীর বয়স: ১-৯ নম্বর পদের জন্য ২১-৩২ বছর এবং ১০-২৪ নম্বর পদের জন্য ১৮-৩২ বছর (১ ডিসেম্বর ২০২৫ তারিখে)। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য;

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৪ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট