১৮ এপ্রিল ২০২৬, ১৪:২৯

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে

মেডিকেল রিটেইনার নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মকর্তা নিয়োগে ৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক এ নিয়োগে আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল—চলবে ৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মে তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো);

পদের নাম: মেডিকেল রিটেইনার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: খন্ডকালীন (চুক্তিভিত্তিক)। তবে উভয়পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ বর্ধিত হতে পারে;

বেতন: সাকল্যে ৫০,০০০ টাকা;

আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন ডাক-কুরিয়ারযোগে

অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক সম্মানীর ৬০ শতাংশ হারে বছরে ২টি উৎসব বোনাস ও ১৫ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর (৯ এপ্রিল ২০২৬ তারিখে);

দরকারি কাগজপত্র—

*জীবনবৃত্তান্ত (সিভি); 

*দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি;

*নাগরিকত্ব সনদ;

*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

*অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);

আরও পড়ুন: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০ এপ্রিল

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর অনুকূলে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), সদর দপ্তর ভবন (২য় তলা), নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাপবিবোর অফিশিয়াল ওয়েবসাইট