১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮

শাবিপ্রবিতে মাস্টার্স ও পিএইচডিতে ভর্তি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ভর্তির যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় অফিস এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন যেভাবে: আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্ধারিত নিয়মে পূরণ করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। এ টাকা সোনালী ব্যাংক লিমিটেডের শাবিপ্রবি শাখায় সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬।

আরও দেখুন: শরীরে জিংকের ঘাটতি আছে বুঝবেন যেসব লক্ষণে

যেসব কাগজপত্র লাগবে: আবেদনের সঙ্গে প্রার্থীদের জীবনবৃত্তান্ত, আবেদন ফি জমাদানের ব্যাংক রশিদ এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি জমা দিতে হবে। এ ছাড়া স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ও গ্রেড সার্টিফিকেটের সত্যায়িত কপি দিতে হবে। কর্মরত প্রার্থীদের যথাযথ নিয়োগ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপিও সংযুক্ত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, মাস্টার্স বাই কোর্সওয়ার্ক প্রোগ্রামটি শুধু শাবিপ্রবি থেকে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের জন্য প্রযোজ্য।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি নিচে দেখুন।