চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৬টি ক্যাটাগরিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপিও বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদের সংখ্যা: ৬টি
নিয়োগের ধরন: কর্মকর্তা ও কর্মচারী
আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
পদ ও যোগ্যতার বিবরণ:
১. মেডিকেল অফিসার (মহিলা): পদসংখ্যা ১টি। মেডিকেল সেন্টারের জন্য এ নিয়োগ দেওয়া হবে।
গ্রেড-৯। বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
২. ডিপ্লোমা নার্স (মহিলা): পদসংখ্যা ১টি। মেডিকেল সেন্টারের জন্য এ নিয়োগ দেওয়া হবে।
গ্রেড-১০। বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
৩. কুক: পদসংখ্যা ২টি। ছাত্র হল ও ছাত্রী হলে একটি করে পদ রয়েছে।
গ্রেড-১৮। বেতন স্কেল ২১,০০০–৫০,৯০০ টাকা।
৪. অফিস সহায়ক: পদসংখ্যা ২টি। ছাত্র হল ও ছাত্রী হলে একটি করে পদ রয়েছে।
গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।
৫. নিরাপত্তা প্রহরী: পদসংখ্যা ২টি। ছাত্র হল ও ছাত্রী হলে একটি করে পদ রয়েছে।
গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।
আরও দেখুন: পল্লী উন্নয়ন একাডেমীতে স্থায়ী নিয়োগ, আবেদন অনলাইনে
৬. পরিচ্ছন্নতা কর্মী: পদসংখ্যা ২টি। ছাত্র হল ও ছাত্রী হলে একটি করে পদ রয়েছে।
গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।
বয়সসীমা ও যোগ্যতা: প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বিভাগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং কাগজপত্রের স্ক্যান করা পিডিএফ কপি সংযুক্ত করে আবেদন করতে হবে।
আবেদন ফি: ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ম ও ২য় পদের জন্য ২০০ টাকা এবং ৩য় থেকে ৬ষ্ঠ পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা। এসব ফির সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে।
আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন শুরু আজ
বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।