১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আবেদন অনলাইনে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদের বিভিন্ন বিভাগে এসব পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
আবেদন শেষ: ৩০ নভেম্বর, ২০২৬।
পদের নাম ও পদসংখ্যা:
বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদে চার পদে নিয়োগ দেওয়া হবে।
১. অধ্যাপক
২. সহযোগী অধ্যাপক
৩. সহকারী অধ্যাপক
৪. প্রভাষক
আরও দেখুন: ৪ কোর্সে বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিকেটিটিসি, মিলবে দৈনিক ভাতা
যেসব বিভাগে নিয়োগ দেওয়া হবে:
ব্যবসায় প্রশাসন অনুষদ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
প্রকৌশল অনুষদ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি, গণিত।
স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান অনুষদ: ফার্মেসি।
আরও দেখুন: কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. অধ্যাপক: পিএইচডি/ডিবিএ অথবা সমমানের ডিগ্রি। ১৪ বছরের অভিজ্ঞতা।সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদে সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা কমপক্ষে ৭ বছর এবং সহযোগী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। ১৫টি গবেষণা প্রকাশনা।
২. সহযোগী অধ্যাপক: পিএইচডি/ডিবিএ অথবা সমমানের ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা। সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদে সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা কমপক্ষে ৪ বছর। ৬টি গবেষণা প্রকাশনা।
৩. সহকারী অধ্যাপক: পিএইচডি/ডিবিএ/এমবিএ অথবা মাস্টার্স ডিগ্রি। ৩ বছরের অভিজ্ঞতা এবং ৩টি গবেষণা প্রকাশনা।
৪. প্রভাষক: এমবিএ বা মাস্টার্স ডিগ্রি। ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৮০ থাকতে হবে।
আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, সিজিপিএ ৩.৫০ থাকলেই করা যাবে আবেদন
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিছু যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে ৩৯ নিয়োগ
আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে ওয়েবসাইটের গাইডলাইন অপশন অনুসরণ করা যাবে অথবা career\@aiub.edu ঠিকানায় ই-মেইল করা যাবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।