০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫

ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে (ইডব্লিউইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষাবিদদের কাছ থেকে আগ্রহপত্র ও মনোনয়ন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় (ইডব্লিউইউ)।

পদের নাম: ভাইস চ্যান্সেলর (উপাচার্য)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: সম্পূর্ণ বিনমূল্যে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ

স্কোপাস ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে।

অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষকতা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনায় মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সাধারণত ৬০ বছরের বেশি হওয়া যাবে না। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

আরও দেখুন: কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা ঢাবি

বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে। যোগ্য প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকছে:
সার্বক্ষণিক বিনা মূল্যে পরিবহন সুবিধা।

বাড়িভাড়া।

বিমা সুবিধা।

প্রভিডেন্ট ফান্ড।

চিকিৎসা ভাতা।

ছুটি ও ছুটি নগদায়নের সুবিধা।

গ্র্যাচুইটি সুবিধা।

আরও দেখুন: চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থাকবে বিভিন্ন সুবিধা

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ছয় কপি স্বাক্ষরিত জীবনবৃত্তান্ত (সিভি) ও ছবি সংযুক্ত করে আগ্রহপত্র বা মনোনয়ন জমা দিতে হবে। সম্ভব হলে বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, প্লট এ/২, মেইন রোড, জাহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২।

এ ছাড়া ই-মেইলেও আবেদন পাঠানো যাবে। 

ই-মেইল: farashuddin\@ewubd.edu

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে এখানে দেখুন।