সাইকোসোশ্যাল কাউন্সেলর নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টারে সাইকোসোশ্যাল কাউন্সেলর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
পদের নাম: সাইকোসোশ্যাল কাউন্সেলর
বিভাগ: কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
চাকরির ধরন: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই
কর্মস্থল: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
আরও দেখুন: নারায়ণগঞ্জের কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি অথবা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিজস্ব উদ্যোগ ও সৃজনশীলতার মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস, ইন্টারনেট ব্যবহারে দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগ থাকতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কার্যকরভাবে কাজ করা, গোপনীয়তা বজায় রাখা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ৩ দিন
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।