ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দিনের মধ্যে
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষক পদে ইংরেজি ও গণিত বিষয়ে একজন করে এবং শিক্ষক সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছাতে হবে।
১. সহকারী শিক্ষক (ইংরেজি): ১ জন। বিএড ডিগ্রিধারীদের জন্য ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং নন-বিএড প্রার্থীদের জন্য ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন স্কেল উল্লেখ রয়েছে।
২. সহকারী শিক্ষক (গণিত): ১ জন। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৩. শিক্ষক সহকারী: ১ জন। ১৮তম গ্রেডে বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী শিক্ষক (ইংরেজি ও গণিত): সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
শিক্ষক সহকারী: এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে। এ পদেও বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ও বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে। এ ছাড়া উৎসাহ ভাতা, বাড়িভাড়া বা বাসস্থান, উৎসব ভাতা, পোশাক ভাতা, টিফিন ভাতা, বৈশাখী ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্পের সুবিধা, পরিবহন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি, সব সনদপত্রের সত্যায়িত কপি এবং ৫০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফটসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাঙ্গাইল।
বিজ্ঞপ্তিটি আইএসপিআর/সেনা/৮২৮ স্মারকে প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।