০৭ অক্টোবর ২০২৬, ২২:৪৮

সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

১০ বিভাগে ২১ শিক্ষক নিয়োগ দেবে সিদ্ধেশ্বরী কলেজ  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে 'প্রভাষক' পদে ২১ শিক্ষক নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মার্কেটিং, মনোবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'অধ্যক্ষ, সিদ্ধেশ্বরী কলেজ' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক প্রথম আলো , ৫ অক্টোবর, ২০২৬, পৃষ্ঠা  ৪