২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ  © টিডিসি সম্পাদিত

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ডেন্টাল অ্যানাটমি, সাইন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস, ডেন্টাল ফার্মাকোলজি, প্রস্থোডন্টিকস, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস এবং এন্ডোডন্টিকস বিষয়ে মোট ছয়টি পদে এ নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টার মধ্যে আবেদন করতে হবে। ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা

সহকারী অধ্যাপক: ৬টি পদ

ডেন্টাল অ্যানাটমি: ১টি

সাইন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস: ১টি

ডেন্টাল ফার্মাকোলজি: ১টি

প্রস্থোডন্টিকস: ১টি

কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস: ১টি

আরও দেখুন: রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ৫ নভেম্বর

এন্ডোডন্টিকস: ১টি

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিএমডিসি এবং ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের নিজস্ব নীতিমালা অনুসরণ করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কলেজ অফিস অথবা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর প্রতিটি পদের জন্য নির্ধারিত ফি ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন শেষ: আগামী ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার দুপুর ২টার মধ্যে কলেজে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। খামের ওপর আবেদনকারীর নাম, পদের নাম ও সাবজেক্ট অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ৫৩/১, জনসন রোড, ঢাকা-১১০০।

বিস্তারিত জানতে নিচে দেখুন।