২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৯

ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

১৬তম গ্রেডে ২ পদে ২ কর্মী নিয়োগে আবেদন চলছে ঢাকা স্টেট কলেজে  © সংগৃহীত

ঢাকা স্টেট কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ২ পদে ২ কর্মী নিয়োগে ১৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছেচলবে ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টেট কলেজ;

১. পদের নাম: অফিস সহকারী-কাম-হিসাব সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*৬ মাস মেয়াদি কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'অধ্যক্ষ, ঢাকা স্টেট কলেজ' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১২