আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা সাপেক্ষে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডিরেক্টর-হাসপাতাল পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল বা তার ঊর্ধ্ব পদমর্যাদায় দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
পদের নাম: ডিরেক্টর-হাসপাতাল
পদসংখ্যা: উল্লেখ নেই
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মদিবস: সপ্তাহে ৬ দিন
কর্মঘণ্টা: সকাল ৮টা থেকে বিকেল ৫টা
কর্মস্থল: মগবাজার, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিবিএস, এমপিএইচ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ক্যাডেট কলেজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
অভিজ্ঞতা: হাসপাতাল ব্যবস্থাপনা বা অন্য কোনো ব্যবস্থাপনা ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিস্তারিত সিভি ই-মেইলে hrd@ad-din.org ঠিকানায় পাঠাতে হবে। চাইলে সিভির হার্ড কপি এবং সব শিক্ষাগত ও পেশাগত সনদের এক সেট ফটোকপিসহ আবেদন করতে পারবেন।
হার্ড কপি আবেদন পাঠাতে হবে: এইচআরডি, আদ্-দ্বীন ফাউন্ডেশন, করপোরেট অফিস (৫ম তলা) ২, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে দেখুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।