অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা প্রকল্পের প্রকল্প অফিসে অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
এ ছাড়া মোটর ড্রাইভিংয়ে সমযোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ সামরিক ও আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
প্রকল্প: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা
পদ: ড্রাইভার (হালকা ও মধ্যম)
পদসংখ্যা: ১টি
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: ২৫ থেকে ৪৫ বছর
সাক্ষাৎকার: ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, সকাল ১০টা
ঠিকানা: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা প্রকল্প অফিস, ১৩/৩, ৪-এ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা ও মধ্যম গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট পেশায় কমপক্ষে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
প্রার্থীকে অবশ্যই নম্র, ভদ্র, সৎ, দায়িত্বশীল ও ভালো চরিত্রের অধিকারী হতে হবে। একইসঙ্গে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।
অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
সাক্ষাৎকারের ঠিকানা: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা প্রকল্প অফিস, ১৩/৩, ৪-এ, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স/ডেলিভারি স্লিপের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
যোগাযোগ: ফোন—০১৭৬৯-৭২১০৩৩, ফ্যাক্স—০২-৫৮০৭০৪৫৭, ই-মেইল— project@bmu.edu.bd
বিস্তারিত জানতে নিচে দেখুন।