০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

৬ পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ আগস্ট থেকেই শুরু হয়েছেচলবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সেকশন অফিসার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

আরও পড়ুন: নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বিজয় বাংলা সফটওয়্যারের ওপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

৩. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মটরযান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে;

*ভারী যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*ন্যূনতম অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

৪. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

৫. পদের নাম: মালি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ২৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

৬. পদের নাম: ক্লিনার/পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জাত সুইপারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রার অফিস থেকে অথবা, এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট