মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সহকারী অধ্যাপক, সহকারী শিক্ষক ও প্রদর্শক পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে শুধু যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২টি। গণিত-১টি ও ইংরেজি-১টি।
বেতন: ৬ষ্ঠ গ্রেডে মূল বেতন ৩৫,৫০০ টাকা। মাসিক সর্বমোট বেতন ৫২,৩০০ টাকা। এ ছাড়া মূল বেতনের সমপরিমাণ দুটি ঈদ/উৎসব বোনাস এবং ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।
পদের নাম: সহকারী শিক্ষক (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ৭টি। গণিত-১টি, ইংরেজি-১টি, ইসলাম শিক্ষা-১টি, সোশ্যাল সায়েন্স-২টি, জীববিজ্ঞান-১টি ও কৃষি শিক্ষা-১টি।
বেতন: মাসিক সর্বমোট ২৫,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের সমপরিমাণ দুটি ঈদ/উৎসব বোনাস এবং ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।
পদের নাম: প্রদর্শক (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ৪টি। রসায়ন-১টি, পদার্থ-১টি, জীববিজ্ঞান-১টি ও আইসিটি-১টি।
বেতন: মাসিক সর্বমোট ২৪,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের সমপরিমাণ দুটি ঈদ/উৎসব বোনাস এবং ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রদর্শকদের শিক্ষানবিশকালীন কর্ম পারদর্শিতা ও প্রয়োজনীয় কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। এ মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর স্থায়ীকরণের সুযোগ থাকবে।
আবেদন ফি: সহকারী অধ্যাপক পদের জন্য ৮০০ টাকা, সহকারী শিক্ষক পদের জন্য ৬০০ টাকা এবং প্রদর্শক পদের জন্য ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদনের মাধ্যম: অনলাইন।
আবেদন শুরু: ৩০ আগস্ট ২০২৬, সকাল ১০টা।
আরও দেখুন: হেলথ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর প্রদত্ত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। সঠিকভাবে আবেদন ফি পরিশোধ না করলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না এবং প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না।
প্রয়োজনে যোগাযোগ: ০১৭৬৯-৫৫৮৭২০। অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
বিশেষ শর্ত: শুধু যোগ্য ও আগ্রহী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।