অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১৭ এপ্রিল
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি লাইব্রেরিতে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ;
বিভাগের নাম: লাইব্রেরি;
পদের নাম: অফিসার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩০,০০০ টাকা;
আরও পড়ুন: প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আবেদন ২২ এপ্রিল পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৯, করুন আবেদন
আবেদনের যোগ্যতা—
*লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;
*এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার উভয়টিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ করে থাকতে হবে;
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন শেষ ২০ এপ্রিল
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ এপ্রিল ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: গ্রিন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট