এনসিটিবিতে দাঁড়িপাল্লা-নৌকাকাণ্ড, এবার বদলি সিনিয়র ৪ কর্মকর্তা
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকাকাণ্ডের পর কর্মকর্তাদের বদলি অব্যহত রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)। এবার সরকারি এই সংস্থাটির আর ৪ সিনিয়র কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এরা সবাই বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এনসিটিবি থেকে তাদেরকে বদলি করে বিভিন্ন সরকারি কলেজে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া এসব কর্মকর্তারা আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। এসব কর্মকর্তালা আবশ্যিকভাবে নিজ পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে দেওয়া হলো ৯ কর্মকর্তাকে
বদলি হওয়াদের মধ্যে অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বিরকে বান্দরবান সরকারি কলেজ এবং অধ্যাপক ড. মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়েছে।
অপর দুই কর্মকর্তার মধ্যে অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজ এবং সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলামকে খুলনার ব্রজলাল করলজে বদলি করা হয়েছে।
এদের মধ্যে অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বির ও অধ্যাপক মো. ইকবাল হায়দার নৌকাকাণ্ডে জড়িত বলে এনসিটিবি সূত্রে জানা গেছে। এরমধ্যে অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বির পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে জড়িত প্রাথমিক বাংলা ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণির মূল দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
এর আগে ২৬ অক্টোবর সরকারি এই সংস্থাটির ৯ কর্মকর্তা ও ২৫ অক্টোবর একজনকে বদলি করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছিল।