শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গলবার, আলোচনায় যা থাকছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার (৩০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারির লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
অন্য খবর: কারিগরি শিক্ষকদের বদলি হবে কয়েক ধাপে, আবেদন নিয়ে কী বলছে কর্তৃপক্ষ?
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি পরিপত্র আকারে জারি ছাড়াও শিক্ষক নিয়োগের সিলেবাস চূড়ান্তকরণের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’