শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের দুটি বিষয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর প্রধানমন্ত্রীর দপ্তরে যান শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব অনুমোদন
নাম অপ্রকাশিত রাখার শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্কুল-কলেজের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়ের উদ্বোধন এবং বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, শিক্ষকদের বদলি, অবসর ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর পরবর্তী ধাপের কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।