শিক্ষকরা কীভাবে ক্লাস নেন, দেখতে মঞ্চ ছেড়ে অতিথিদের চেয়ারে শিক্ষামন্ত্রী
মঞ্চের সামনে অতিথিদের সারিতে বসে আছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সামনে মঞ্চে একে একে বিভিন্ন টপিকে ক্লাস নিচ্ছেন প্রশিক্ষণার্থীরা। তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে জানতে চাইছেন মন্ত্রী। আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর নায়েম মিলনায়তনে এক অনুষ্ঠানের আগে, শিক্ষকরা কীভাবে ক্লাস নেন, তা এভাবেই যাচাই করেন তিনি।
এদিন ২১০তম বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে শিক্ষকরা কীভাবে ক্লাস নেন সেটি দেখতে মঞ্চ ছেড়ে অতিথিদের চেয়ারে বসেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) ও কোর্স উপদেষ্টা অধ্যাপক প্রিম রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। অনুষ্ঠানের শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখোমুখি হন মাউশি ডিজিও। প্রশিক্ষকদেরও ক্লাস নেন তিনি।